খেলা

এবারের লিগে এক অন্য মমিনুলের দেখা মিলেছে-পাইলট

টেস্ট ব্যাটসম্যানের তকমাটা তার গায়ে ভালো ভাবেই লেগে গেছে। জাতীয় দলের কর্মকর্তারাও অনেকে তাকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবেই দেখতে পছন্দ করেন। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটেও যে মমিনুল হক সমান কার্যকর তার প্রমাণ দিয়েছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে।
ডিপিএলে ১৬ ম্যাচে ৯৫.৯৯ স্ট্রাইকরেটে ৬৭১ রান সংগ্রহ করেছেন মমিনুল, হাঁকিয়েছেন ১ টি শতক ও ৭ টি অর্ধশতক। টাইগারদের ‘লিটল মাস্টার’ মমিনুলের ব্যাটিংয়ে তাই মুগ্ধ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ডিপিএলে রুপগঞ্জের কোচের দায়িত্ব পালন করা পাইলট মমিনুলকে এবারের লিগের অন্যতম সফল ও সেরা ব্যাটসম্যান আখ্যা দিয়েছেন।
এক সাক্ষাৎকাওে খালেদ মাসুদ বলেন, ‘সত্যি এবারের লিগে এক অন্য মমিনুলের দেখা মিলেছে। যারা ভাবেন ও বলেন, সে শুধুই টেস্ট ব্যাটসম্যান, সীমিত ওভারের ফরম্যাটে চলে না, তাদের মুখ বন্ধ হয়ে গেছে। এবারের লিগে মমিনুল অসাধারণ ব্যাটিং করেছে’। খালেদ মাসুদের বলেন , ‘শুধু টেস্টে বিবেচনায় না এনে মমিনুলকে ওয়ানডে ফরম্যাটেও খেলানো যেতে পারে। এবারের লিগে মমিনুলের আত্মবিশ্বাসী, সাবলীল ও ফ্রি স্ট্রোক প্লে দেখে আমার তাই মনে হয়েছে।”
পাইলটের মতে, ‘লিগে মমিনুলের ব্যাটিংটা ছিল অন্যরকম। যার প্রতিটি ম্যাচেই ছিল আত্মবিশ্বাস। আমার চোখে এবারের লিগের অন্যতম সেরা ব্যাটসম্যান সে’। সুত্র: নয়াদিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button