slider

এনপিআই ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম মাহি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের একমাত্র বিশ্ববিদ্যালয় এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর (উইন্টার ব্যাচ) দুইটি বিভাগের শিক্ষার্থীদের বরন করে নেয়া হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মানিকগঞ্জ ক্যাম্পাসে নবীন বরণে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এফএমএ সালাম উপস্থিত ছিলেন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সাজ্জাতুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নির্মল চন্দ্র সিকদার, আইকিউএসি ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা ইদরীস আলী, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ফারুক হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. ফরমুজুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে ই ই ই বিভাগের প্রভাষক খালিদ সাইফুল্লাহ, সৌনক কর্মকার, মাহমুদুল হাসান, ইংরেজি বিভাগের প্রভাষক এসএম আশিক আহমেদ ও প্রশাসনিক কর্মকর্তা মাহিদুল ইসলাম মাহি বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button