বিনোদন

এদেশের ঐতিহ্যবাহী শাড়ির প্রদর্শনীতে আসছেন ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনয় করেছেন টলিউড, ঢালিউড ও বলিউড চলচ্চিত্রে। বাণিজ্যিক ও শৈল্পিক-উভয় ধারার সিনেমাতে তার সুদক্ষ অভিনয় তাকে এনে দিয়েছে একাধিক পুরস্কার। কুড়িয়েছেন সুনাম। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজ ও লেখালেখির সঙ্গেও জড়িত তিনি। নতুন খবর হল, দীর্ঘদিন পর ঢাকায় আসছেন এই অভিনেত্রী।
১৮ আগস্ট ঢাকায় পা রাখছেন তিনি। আর এদিন সন্ধ্যায় গুলশানে আয়োজিত ভারত ও বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ির প্রদর্শনী নিয়ে একটি ফ্যাশন শোতে অংশ নেবেন। সেই ফ্যাশন শোতে বাংলাদেশের অনেক নামি দামি তারকারাও অংশ নেবেন। এর আয়োজন প্রেমস কালেকশন।
প্রসঙ্গত, ‘প্রাক্তন’ ‘বেলাশেষে’ রাজকাহিনির মত ছবিতে অভিনয় করে দীর্ঘ সময় পর বেশ আলোচনায় এসেছেন। বাংলাদেশি চলচ্চিত্রে যে চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন সেগুলো হলো, ‘স্বাগরিকা’, ‘রাঙা বউ’, ‘চেয়ারম্যান’সহ বেশ কিছু। এছাড়া রিয়াজের বিপরীতে তাকে দেখা গিয়েছিল দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম করেছি বেশ করেছি’ নামের চলচ্চিত্রটিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button