উপমহাদেশশিরোনাম

এক বাঁদর কাঁপিয়ে দিল পার্লামেন্ট

বাঁদরের বাঁদরামি দেখানোর জন্য কোনো স্থান কাল পাত্রর দরকার পড়ে না। বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্টের লাইব্রেরিতে চড়ে বেরাল একটি বাঁদর। মর্যাদাপূর্ণ লাইব্রেরিতে বাঁদরের বাঁদরামি বন্ধ করতে রীতিমত হিমশিম খেতে হলো পার্লামেন্টের রক্ষীদের।
বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশনের পূর্বে যখন মন্ত্রীরা বিপক্ষকে ধরাশায়ী করবার প্ল্যান বানাচ্ছেন ঠিক তখনি এক বাঁদর ঢুকে পড়ল লাইব্রেরিতে। এবার বাঁদর ঢুকে যা করে থাকে সেটাই করল। ৩০ মিনিট ধরে সে মনের আনন্দে চড়ে বেড়াল পার্লামেন্টের লাইব্রেরিতে। ইলেকট্রিকের তারকে গাছের ডালপালা ভেবে নিয়ে লাফিয়ে লাফিয়ে এ ডাল সে ডাল মগডাল করল সে। লাইব্রেরির টেবিল চেয়ার ওপর দিয়ে হাইজাম্প, লংজাম্পের খেলাও দেখাল।
দেরিতে হলেও রক্ষীরা বাঁদর তাড়াতে শেষপর্যন্ত ছুটে আসেন। তবে এতে বিপদ আরো বাড়ে। পালাবার পথ খুঁজে না পেয়ে বেচারার বাঁদরামি আরো বেড়ে যায়। টানা আধঘণ্টা ধরে নাজেহাল করার পর শেষপর্যন্ত ভিআইপি গেট দিয়ে পালাবার পথ খুঁজে পায় সে।
বাঁদরটি বেড়িয়ে যাওয়ার হাঁফ ছেড়ে বাঁচেন লাইব্রেরির কর্মীরা। সাথে সাথে লাইব্রেরির সমস্ত দরজা বন্ধ করে দেয়া হয়। বেশি কিছুদূর বাঁদরের পিছনে ধাওয়াও করে রক্ষীরা যাতে আর কোনো লজ্জাকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button