রাজনীতিশিরোনাম

একের পর এক অগ্নিকাণ্ডে তদন্তের দাবি ফখরুলের

চলতি বছরের শুরু থেকে রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে। এসব ঘটনা কেনো ঘটছে তা জানতে নিরপেক্ষ কমিটির মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া তিনি চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।
শনিবার (১৭ আগস্ট) ‍দুপুরে আগুনে পোড়া মিরপুরের চলন্তিকা বস্তি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, আমি গতকালকের এই অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। তদন্ত করে জানানো দরকার কীভাবে আগুন লেগেছে।
তিনি আরও বলেন, গতকালের ঘটনায় তিন হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিঃস্ব হয়েছে। সবার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সবার প্রতি আহ্বান, তাদের পাশে এসে দাঁড়ান। আর এই সরকারের কাছে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, রাজধানীতে বিভিন্ন জায়গায় কেন বারবার আগুন লাগছে? এই মিরপুরে কালশীতে ভয়াবহ আগ্নিকাণ্ড হলো। মানুষ মরল। দগ্ধ হলো। এর আগেও আগুন লেগেছে। এগুলোর সঠিক কারণ বের করা দরকার। বস্তিগুলোতে যে বারবার আগুন লাগে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। তাই এ ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় মিরপুরের এই বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বস্তির কয়েক হাজার ঘর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button