একুশের মূল চেতনাই দিনে দিনে বিস্মৃত হতে চলেছে-আলমগীর মজুমদার
মহান একুশ আমাদের অধিকার প্রতিষ্ঠায় উজ্জিবিত করেছে। তারই সূত্র ধরে স্বাধিকার প্রতিষ্ঠায় উজ্জিবিত হওয়া। ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জন। কিন্তু, একুশের মূল চেতনা ভাষা, সাহিত্য, বাঙ্গালীর ইতিহাস, ঐতিহ্য, ইত্যাদি দিনে দিনে যেন ম্লান হতে চলেছে। আমাদের সাহিত্য সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য চলছে বিদেশী আগ্রাসন। যা আমাদের হাজার হাজার বছরের লালিত স্বপ্নের বাস্তবায়ন থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছে। এ ভাবে চলতে থাকলে মহান একুশের মূল চেতনা থেকে আমরা কেবল বিস্মৃত হবো না, এক সময় আমাদের স্বাধীন স্বকীয় স্বত্তাই প্রশ্নবিদ্ধ হবে। তাই, আজ একান্ত প্রয়োজন হচ্ছে একুশের মূল চেতনা তথা মহান মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা।
মহান একুশের আলোচনা সভায় সভাপতির ভাষণে ডেমোক্রেটিক অ্যালায়েন্স আয়োজিত পার্টি চেয়ারম্যান জননেতা আলমগীর মজুমদার উপরোক্ত বক্তব্য দেন।
বুধবার ডেমোক্রেটিক অ্যালায়েন্স কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন পার্টির কো-চেয়ারম্যান ড. ক্যাপ্টেন রেজাউল করিম চৌধুরী, রুমা আলী, এড. খায়রুল আহসান, মহাসচিব এডভোকেট নূরুল ইসলাম খান, এম এ রশীদ প্রধান সভাপতি মন্ডলী সদস্য অধ্যাপক তপন খান, মির্জা আমিন আহমেদ ইয়ান, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা হারুন অর রশিদ, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।




