Uncategorized
একসাথে ৫ সন্তানের জন্ম, একসাথেই মৃত্যু!

চাঁদপুরের কচুয়া উপজেলায় একসাথে পাঁচ সন্তানের জন্ম দিলেন মারুফা বেগম (২৫)। শনিবার দিবাগত রাতে কচুয়া টাওয়ার হাসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে স্বাভাবিকভাবেই সন্তানদের জন্ম দেন তিনি। তবে প্রসবের পরপরই হাসপাতালেই মারা যায় তিন শিশু আর বাসায় নিয়ে যাওয়ার পর বাকি দুই শিশুরও মৃত্যু হয়।
কচুয়া টাওয়ার হাসপাতালের চিকিৎসক সিনথিয়া সাহা জানান, মূলত অপরিণত বয়সে জন্ম হওয়ায় শিশুদের তিনটি হাসপাতালে মারা যায়।
স্বাভাবিক প্রসব হলেও জীবিত অন্য দুই শিশু বেঁচে থাকার নিশ্চয়তা নেই বলেও তখন মন্তব্য করেছিলেন এই চিকিৎসক।
পাঁচ সন্তানের মধ্যে চার ছেলে ও এক কন্যা সন্তান ছিলো।
কুমিল্লার চান্দিনা উপজেলার বরকড়ই গ্রামের কৃষক মোঃ ইউনুসের স্ত্রী মারুফা বেগম। বাবার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আন্দিরপাড় এলাকায়। প্রসবের আগে মারুফা কচুয়া তার বাবার বাড়ি যান। নয়া দিগন্ত



