Uncategorized

একমাত্র ইসলামই পৃথিবীতে শান্তির প্রতীক এবং মুসলমানের পরিপূর্ন জীবন ব্যবস্হা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর সামাজিক সংগঠন বালুখালী ইসলামী তুরুন সংস্থার ‘ উদ্যোগে আয়োজিত পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল-২০২১সম্পন্ন হয়েছে।
৩ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭ টায় শুরু হওয়া মাহফিলে প্রধান বক্তার তশরিফ বয়ান করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছের,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসির সময়ের সাড়াজাগানো আলেমেদ্ধীন হযরত মাওলানা মোঃ আব্দুল্লাহ আল আমিন ঢাকা।
বিশেষ বক্তার তশরিফ বয়ান করেন মাওলানা জয়নাল আবেদীন খতীব বালুখালী জামে মসজিদ, মাওলানা বশির উদ্দিন খতীব নাইক্ষ্যংছড়ি বাজার জামে মসজিদ, মাওলানা সেলিম উল্লাহ সুপার দক্ষিণ ঘুমধুম দাখিল মাদ্রাসা, প্রমুখ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম, গফুর উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট এম মালেক চৌধুরী কক্সবাজার দায়রা জর্জ কোর্ট, মোঃ গিয়াস উদ্দিন (রোকন) সদস্য শতাব্দী সাংস্কৃতিক সংসদ কক্সবাজার ।
মাহফিলে সভাপতিত্ব করেন বালুখালী ঘুমধুম ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল কাদের।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আকবর আহম্মদ, মাওলানা হাফেজ আব্দুল্লাহ, বালুখালী ইসলামী তুরুন সংস্থার সভাপতি নুরুল আমিন ভুট্টু, জয়নাল, বেলাল উদ্দিন সাধারন সম্পাদক বালুখালী ইসলামী তুরুন সংস্থা, গিয়াস উদ্দিন, নুরুল আবছার, আলী আকবর, জাহেদ হোসেন, আকতার হোসেন, কামাল হোসেন, আলমগীর, বাবু, আনোয়ার, মোঃ হারুন ও প্রমুখ।
সর্বপরি মাহফিলের শেষে প্রধান বক্তার বিশেষ মোনাজাতে মধ্যে দেশ ও জাতির কল্যাণ ও অগ্রগতি জন্য কামনা করা হয়। মোনাজাতে মাওলানা আবদুল্লাহ আল আমিন বলেছেন,শিক্ষার ধর্ম, শান্তির ধর্ম, ঈমান, তৌহিদ, রিসালাত ও আকিদায় সকল মুসলমানদের ঐক্য হয়ে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে এবং তার উপর গুরুত্বারোপ করা হয়।একমাত্র ইসলামই পৃথিবীতে শান্তির প্রতীক এবং মুসলমানের পরিপূর্ন জীবন ব্যবস্হা , তা বাস্তবায়নে প্রতিটি মুসলমানদের প্রতি আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button