বিনোদন

এই নায়িকার জন্য পাঁচ রাত ফুটপাতে কাটালেন এক যুবক

প্রিয় নায়িকাকে দেখতে ভক্তদের কারসাজির অন্ত নেই। এবার এক ভক্ত প্রিয় নায়িকাকে দেখার জন্য নায়িকার বাড়ির সামনে পাঁচ রাত ফুটপাথে কাটালেন। আর ভক্তের এমন কাণ্ডে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন নায়িকা পূজা হেগড়ে। মুম্বাইয়ে এসে নায়িকার বাড়ির সামনে ৫ রাত ফুটপাতে শুয়ে কাটিয়েছেন ওই যুবক। পূজা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ফ্যানের সঙ্গে তার ভিডিও। তবে ফ্যানের এমন কষ্টসাধন নিয়ে চিন্তিত অভিনেত্রী। লিখেছেন, ‘আমি চাই না কেউ এত কষ্ট পাক।’
পূজা তার ইনস্টাগ্রামে ফ্যানের সঙ্গে দেখা করার ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘বম্বে এসে ৫ দিন ধরে আমার অপেক্ষা করার জন্য ভাস্কর রাওকে অনেক ধন্যবাদ। আমি বাকরুদ্ধ আমার ফ্যানের এমন কাণ্ড দেখে। এতটা কষ্ট সহ্য করেছেন তিনি। আমি চাই না আর কোনো দিন আপনাকে ফুটপাতে ঘুমোতে হোক। আমি আপনাকে প্রমিস করছি আপনি যেখানেই থাকুন আমি আপনার ভালোবাসা অনুভব করব।’
সম্প্রতি দক্ষিণের একটি ছবিতে কাজ করেছেন পূজা। ছবিতে ছিলেন তাবু, আল্লু অর্জুন, নিবেতা পেথুরাজ। ছবিটি বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছেন।
ভবিষ্যতে তাকে দেখা যাবে কে কে রাধা কৃষ্ণস জান। বিপরীতে রয়েছেন প্রভাস। এটি একটি রোম্যান্টিক ড্রামা। এ বছরই মুক্তি পাবে ছবি। বলিউডে হাউসফুল ফোর, মহেঞ্জোদারো ছবিতে কাজ করেছেন পূজা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button