বিনোদন

উষ্ণতা ছড়ালেন প্রিয়াঙ্কা

শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও নায়িকারা হাজির হন খোলামেলা পোশাকে। কখনো সমুদ্র তীরে, কখনো বা নিজের ড্রয়িংরুমে খোলামেলা অবতারের ছবি তুলে তা পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকারও তার ব্যতিক্রম নন। খোলামেলাভাবে হাজির হয়ে উষ্ণতা ছড়ালেন প্রিয়াঙ্কা সরকার।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যায়, খোলা চুল, অনাবৃত দুই পায়ে সমুদ্রতটে খোলামেলা ছবিতে ধরা দিলেন তিনি। আর সেই ছবিটি তুলেছেন প্রিয়াঙ্কার ‘বেস্টফ্রেন্ড’ তথাগত। যদিও ইন্ডাস্ট্রির গুঞ্জন, প্রিয়াঙ্কা-তথাগত’র সম্পর্ক নাকি শুধুই বন্ধুত্ব নয়। অনেক দিন ধরেই সম্পর্কে রয়েছেন তারা। তবে সে কথা মানতে নারাজ অভিনেত্রী।

প্রিয়াঙ্কার ওই ছবিতে অজস্র লাইক, কমেন্টস। তবে উড়ে এসেছে সমালোচনাও। তাতে অবশ্য থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনি রয়েছেন নিজের শর্তেই। চলছে রাহুলের সঙ্গে বিচ্ছেদের মামলা। কিন্তু তিনি ব্যস্ত কাজ এবং ছেলে সহজকে নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button