বিনোদন

ভাঙছে শ্বেতার সংসার

প্রথম বিবাহ বার্ষিকীর আগেই বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। সোমবার (৯ ডিসেম্বর) স্বামী রোহিত মিত্তলের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন মাকড়ি-র অভিনেত্রী।
চার বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৮’র ১৩ ডিসেম্বর বিয়ে করেছিলেন রোহিত-শ্বেতা।
এদিন ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে শ্বেতা লেখেন, রোহিত মিত্তল এবং আমি একসঙ্গে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি এবং বিবাহ বিচ্ছেদের পথে এগোচ্ছি। বেশ কয়েক মাস চিন্তা-ভাবনার পরেই আমরা এই পথে হেঁটেছি। আমরা আলাদাই ভালো থাকব।
তিনি আরও বলেন, অসংখ্য স্মৃতি ও সাহস জোগানোর জন্য রোহিতকে ধন্যবাদ। জীবনের সব বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে এমন তো কোনও কথা নেই। কিছু জিনিস অসম্পূর্ণই থাক। আমি সবসময় তোমার চিয়ারলিডার থাকব।
মাকড়ি এবং ইকবাল ছবির জন্যই পরিচিত শ্বেতা বসু প্রসাদ। সম্প্রতি বিবেক অগ্নিহোত্রীর দ্য তাসখন্দ ফাইলস ছবিতে দেখা গিয়ছিল তাকে।
শুধু ছবি নয় করিশ্মা কী করিশ্মা-নামে এক জনপ্রিয় টেলি সিরিজেও দেখা গিয়েছিল তাকে। বরুণ ধাওয়ানের সঙ্গে কাজ করেছেন বদ্রীনাথ কি দুলহনিয়া ছবিতে।
রোহিতের সঙ্গে ধুমধাম করে বাঙালি ও মারোয়ারি রীতি মেনে বিয়ে করেছিলেন শ্বেতা। সেই বিয়েই এবার ভাঙনের পথে। তবে বিচ্ছেদের নির্দিষ্ট কোনও কারণ জানাননি অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button