Uncategorized

উলিপুরে জন্ম নিবন্ধন দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে “নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুর-এ- জান্নাত রুমি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
উপজেলা শিক্ষা অফিসার নাজিরউজ্জামান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল, উপজেলা সমাজ সেবা অফিসার মশিউর রহমান, গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা, ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাখিবুল ইসলাম সরদার, বজরা ইউনিয়ন পরিষদের সচিব সাদেকুল আলম মন্ডল, ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নিপেন্দ্র নাথ বর্মন কানু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button