slider

উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট চাইলেন- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

শুভ মন্ডল,মানিকগন্জ : স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপির সময় জীবন দিয়েছে সারের জন্য কৃষকরা। বিদ্যুতের জন্য জীবন দিয়েছে অনেক লোক, গুলি করে হত্যা করা হয়েছে তাদের, সিরিজ বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা করা হয়েছে, বহু লোক মৃত্যুবরণ করেছে, এই বিএনপি জামাত জোটের সময়। আওয়ামীলীগ সরকার আমলে কৃষকরা সার পেয়েছে, বিদ্যুৎ পেয়েছে, জীবন দিতে হয় নাই । ঘর পেয়েছে যারা গৃহহীন ছিলো।
সারা পৃথিবী করোনার আঘাতে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত, মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক ঠিক আছে, মজবুত আছে, বাংলাদেশে অর্থনীতি এখনো ৬ ডিজিটের উপরে, যেখানে পৃথিবীর বড় বড় রাষ্ট্র আমেরিকা, চায়না, ভারত মাইনাসে চলে গেছে।

আমাদের বিশ্বাস আমরা জানি বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে, বাংলাদেশের মানুষ এতটা উন্নয়ন পেয়েছে প্রতিটি সেক্টরে অবশ্যই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে নৌকায় ভোট দেবে এবং শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় এনে প্রধানমন্ত্রী করবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে
আজ শনিবার দুপুরে মানিকগন্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে পৌর আওয়ামী লীগ আযোজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি এ্যাড. আব্দুস সালাম, সহ সভাপতি ও পৌর মেয়র রমজান আলী, সাবেক মেয়র কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. আব্দুল মজিদ ফটো, ‍যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, এ্যাড. বদরুল ইসলাম বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দীন সরকার, জেলা যুবলীগের আহবাযক আব্দুর রাজ্জাক রাজা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মৃদুলা রহমান, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. আবু বকর সিদ্দিক খান তুষার, জেলা ছাত্রলীগ সভাপতি এম এ শিফাত কুরাইশী সুমনসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জুলফিকার রহমান, সিংগাইর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম সুমন, সাবেক যুববিষয়ক সম্পাদক সেলিম পারভেজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সালেহা জাহানসহ অন্যান্য নেতৃবৃন্দু।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button