আন্তর্জাতিক সংবাদশিরোনাম
উত্তর কোরিয়ার ‘ভাইরাস না থাকার’ দাবি নিয়ে প্রশ্ন

নিজেদের দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই বলে উত্তর কোরিয়া যে দাবি করেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা।
উত্তর কোরিয়ার দাবি, সীমান্ত বন্ধসহ শুরু থেকে নানা ধরনের কঠোর পদক্ষেপ নেয়ায় তাদের দেশে কোনো করোনা রোগী নেই।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় জরুরি বিভাগের ডিরেক্টর পাক মায়ং-সু সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের দেশে এখন পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হননি।’
দক্ষিণ কোরিয়ায় কর্মরত মার্কিন সেনাবাহিনীর জেনারেল রবার্ট আব্রাহাম বলছেন, ‘আমি এতটুকু বলতে পারি উত্তর কোরিয়ার এই দাবি অসত্য। অসম্ভব।’
সেখানে ঠিক কত মানুষ আক্রান্ত হয়েছেন, সেটি বলতে না পারলেও এতটুকু নিশ্চিত অনেকে অবশ্যই হয়েছেন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে গোটা পৃথিবীতে ৫৫ হাজার ৭৮১ জনের মৃত্যু হয়েছে।




