Uncategorized
উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক জন কেরি মঙ্গলবার হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, উত্তর কোরিয়া বর্তমানে যে পারমানবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কর্মসূচি চালাচ্ছে তার জন্য তাদেরকে ‘প্রকৃত পরিণাম’ ভোগ করতে হবে।
লাওসে এক শীর্ষ সম্মেলনের ফাঁকে কেরি সাংবাদিকদের বলেন, ‘এ ধরণের কর্মসূচির পরিণাম উত্তর কোরিয়াকে অবশ্যই ভোগ করতে হবে এমন কথা পিয়ংইয়ংকে সম্পূর্ণ নিশ্চিতভাবে বুঝানোর ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ।’




