আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইয়েমেনের ছোড়া ড্রোন আটকে দিল সৌদি আরব

সৌদি আরবের দক্ষিণ সীমান্তে ইয়েমেনের বিদ্রোহীদের ছোড়া তিনটি ড্রোন আটকে দিয়েছে সৌদি আরবের বিমানবাহিনী।
সৌদি বিমানবাহিনীর এক মুখপাত্র খবরটি নিশ্চিত করে বলেন, দেশটির দক্ষিণ সীমান্তে জিযান ও আভা এলাকায় ড্রোন তিনটি আটক করে ধ্বংস কড়া হয়েছে।
সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়, ড্রোন তিনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এগুলোকে ধ্বংস কড়া হয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকির উদ্ধৃতি দিয়ে বুধবার জানায়, হুতি বিদ্রোহীরা ইয়েমেনেনের রাজধানী সানা থেকে সৌদি শহর জিযান লক্ষ্য করে ড্রোন ছোড়ে।
সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনেন সরকারের পক্ষ নিয়ে ২০১৫ থেকে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এ লড়াইয়ে হাজার হাজার ইয়েমেনেনি নিহত হয়েছেন। যেখানে অনেক বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য সৌদি নেতৃত্বাধীন বিমান হামলাকে দায়ী করা হয়।
হুতিদের ছোড়া বোমা বোঝাই ড্রোনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে এক বেসামরিক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button