আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইসরাইল ডাকাতদের দেশ : মাহাথির

ইসরাইলকে ডাকাতদের দেশ হিসেবে আখ্যায়িত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সরকারি সফরে পাকিস্তান অবস্থান কালে তিনি এ মন্তব্য করেন। সাফা নিউজ এজেন্সির বরাত দিয়ে খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
তিন দিনের রাষ্ট্রীয় সফরকালে পাকিস্তানে এক বক্তৃতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমারা ইহুদিদের বিরুদ্ধে নয়; কিন্তু ইসরাইলিরা যেভাবে ফিলিস্তিনিদের জমি দখল করছে তা মেনে নেয়া যায় না।
মাহাথির জোর দিয়ে বলেন, তার দেশ ইসরাইল ছাড়া বিশ্বের আর সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলছে। ইসরাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অন্যের জমি দখল করে দেশ প্রতিষ্ঠা করার অধিকার কারো নেই। এটি লুটেরাদের দেশ।
সিরিয়া থেকে দখলকৃত গোলান মালভূমিকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের একদিন পর এই বক্তব্য দিলেন মাহাথির মোহাম্মাদ। ইসরাইল একই রকমভাবে তাদের পশ্চিমতীর দখলের স্বীকৃতিও চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button