আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইরানে প্রতিদিনই কমছে মৃত্যুর সংখ্যা, সুস্থ হয়ে বাড়ি ফিরল ৫২ হাজারের বেশি

ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৫২ হাজার ২২৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মন্ত্রণালয়ের এই কর্মকর্তা ইরানের সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে বলেন, ইরানে এ পর্যন্ত ৭৭ হাজার ৯৯৭ জন মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৬০৬ জন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে।

ইরানে করোনা চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এক নিরাপত্তা কর্মী

আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে বলে উল্লেখ করে জাহানপুর বলেন, গতকাল ৯২ জন মৃত্যুবরণ করেছে। সবমিলিয়ে ইরানে এই রোগে মৃতের সংখ্যা ৪ হাজার ৮৬৯ জনে পৌঁছেছে।

২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীনের বাইরেও সমগ্রবিশ্বে এ রোগ ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ২০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ১ লাখ ৩৫ হাজারের বেশি ব্যক্তি মারা গেছে।এছাড়া, ৫ লাখ ১৬ হাজার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button