Uncategorized
ইতিহাস গড়ল ফিজি

রিও অলিম্পিকে প্রথমবারের মত অন্তর্ভূক্ত রাগবি সেভেন্স ইভেন্টে স্বর্ণজয় করে ইতিহাস রচনা করেছে ফিজি। এটা অলিম্পিকের ইতিহাসে তাদের প্রথম স্বর্ণ পদক।
ফাইনালে শক্তিশালী ব্রিটেনকে ৪৩-৭ পয়েন্টে উড়িয়ে দিয়ে প্রথম হয়েছে ফিজি।
ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়নশীপেও ওসিয়া কোলিনিসাওর নেতৃত্বে ফিজি শিরোপা জিতেছিল। এবারও তার নেতৃত্বে ফিজি ছিল অপ্রতিরোধ্য। প্রথমার্ধে দ্বীপ রাষ্ট্রটি ২৯-০ পয়েন্টে এগিয়ে ছিল।
এই ইভেন্টে জাপানকে ৫৪-১৪ পয়েন্টে পরাজিত করে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের ম্যাচে জাপান শক্তিশালী নিউজিল্যান্ডকে পরাজিত করে অঘটনের জন্ম দিলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি।



