Uncategorized

ইউএনওর নির্দেশে ৭ বছর পর দখল মুক্ত হলো, বাঘাইছড়ি উপজেলা আনসার ভিডিপি কার্যালয়

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় দীর্ঘ প্রায় ৭ বছর ধরে বেআইনি ভাবে সরকারী অফিস দখলে রেখে কম্পিউটার ব্যাবসা করছিলেন সাজেক ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ জাফর ইকবালের পুত্র মারিশ্যা পোষ্ট অফিসের নগদ উদ্যোগক্তা মোঃ জাহাঙ্গীর আলম। এরই মধ্যে ৮৫ উর্ধ এক বৃদ্ধার জমি ও পোষ্ট অফিসের নগদে রক্ষিত ৮০ হাজার টাকা প্রতারনার মাধ্যমে জালিয়াতি করে আত্তসাৎ এর অভিযোগ উঠেছে আনসার ভিডিপি কার্যালয় দখলে রাখা মোঃ জাহাঙ্গীর এর বিরুদ্ধে। প্রতারনার শিকার বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে নোটিশের মাধ্যমে প্রতারক জাহাঙ্গীর কে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে শুনানিতে অংশ নিতে দুই বার ডাকা হলেও এক বারও সে হাজির না হয়ে পলাতক রয়েছে। দীর্ঘ ৭ বছর সরকারী কার্যালয় দলখ করে রাখার বিষয়টি গত কিছুদিন পূর্বে নজরে আসলে কার্যালয়টি খালি করার নির্দেশনা দেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, পরে আনসার ভিডিপির পক্ষ থেকে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। এক সাপ্তাহ পার হলেও কার্যালয় খালি না করায় ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার এক ঘন্টার মধ্যে কার্যালয়ের মালামাল বের করে অফিস কক্ষটি খালির নির্দেশ প্রদান করেন বাঘাইছড়ির ইউএনও । পরে তড়িঘড়ি করেই মালামাল বের করে নেয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবী দীর্ঘদিন প্রভাব খাটিয়ে কার্যালয়টি দলখে নিয়ে নানাবিধ অনিয়ম ও দূর্নিতীর মাধ্যমে ভুয়া জন্মসনদ ও জাল দলিল করে সাধারন মানুষকে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক জাহাঙ্গীর । সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওতলাল চাকমা বলেন তারা বাবে পুতে আমাকে পথের ফকির বানিয়েছে, শত শত ভুয়া জন্মনিবন্ধন বানিয়ে আমাকে বিপদে ফেলেছে, সাজেকের অনেক ভূমি তারা জাল দলিল দিয়ে দখল নিয়েছে। তাদের বিষয়ে আমি রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যলয়ে একটি অভিযোগ দিয়েছি এখনো কোন সুরাহা পাইনি। সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন বলেন তারা খুবই দুষ্ট প্রকিতির, তারা আমার নামেও বিভিন্ন জায়গায় নামে বেনামে দরখাস্ত দিয়ে হয়রানি করছে আমি বিষটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। এ বিষয়ে মোঠো ফোনে জাহাঙ্গীরের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। বাঘাইছড়ি পোষ্ট মাষ্টার মোঃ মামুন বলেন নগদ উদ্যোগত্যা জাহাঙ্গীরের বিষয়ে বহু অভিযোগ আমার নজরে পড়েছে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শীঘ্রই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button