খেলাশিরোনাম

ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি

আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৩০ জনের প্রাথমিক দলে নতুন কোনো মুখ নেই। ঘোষিত দল একমাত্র কামরুল হাসান রাব্বি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি।
৩০ জনের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসানদের মতো জাতীয় দলের এক সময়ের নিয়মিত ক্রিকেটাররা। সোহরাওয়ার্দি শুভ, শফিউল ইসলাম ও রুবেল হোসেনরাও ডাক পেয়েছেন দলে।
এদের মধ্যে শাহরিয়ার নাফীস ২০১৩ সালে সর্বশেষ জাতীয় দলে খেলেছেন। রকিবুল সর্বশেষ জাতীয় দলে খেলেছেন পাঁচ বছর আগে।
জাতীয় লিগে সবচেয়ে বেশি উইকেট পাওয়া পেসার কামরুল হাসান রাব্বিকেও রাখা হয়েছে স্কোয়াডে। কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা একমাত্র ক্রিকেটার তিনি।
উল্লেখ্য, দুই টেস্ট এবং তিন ম্যাচে ওয়ানডে সিরিজ খেলতে ৩০ সেপ্টেম্বর ঢাকা আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।
ইংল্যান্ড সিরিজের প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার সাদস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দি শুভ, জুবায়ের হোসেন লিখন, মাশরাফি বিন মর্তুজা, মুক্তার আলি, কামরুল হাসান রাব্বি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহিদ, তাসকিন আহমেদ ও রুবেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button