খেলা
ইংল্যান্ডের ‘পৌষ মাস’, নিউজিল্যান্ডের ‘সর্বনাশ’

‘কারো পৌষ মাস, আর কারো সর্বনাশ’- একথাটিই সত্যি হলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বেলায়। অকল্যান্ডে প্রথম টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির বাগড়ায় মাত্র ১৭ বল খেলতে পেরেছে নিউজিল্যান্ড! প্রথম ইনিংসে ৫৮ রানে ইংল্যান্ডকে অল আউট করার সুফল পাওয়া হচ্ছে না কিউইদের। অপরদিকে আশা বাড়ছে ইংলিশদের।
প্রথম দিন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের তাণ্ডবে ২০ ওভারেই অল আউট হয় ইংল্যান্ড। একাই ৬টি উইকেট শিকার করেন তিনি। আর বাকি চারটি নেন টিম সাউদি।
এরপর ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৭৫ রান। দ্বিতীয় দিন বৃষ্টির হানা। একটি উইকেট হারিয়ে সেদিন দলে যোগ করা যায় ৫৪ রান। আর আজ তৃতীয় দিনে মাঠে মাত্র ৪ করতে পারে কিউইরা। ফলে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৩৩।




