আসুন, বয়স বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই
মানিকগঞ্জ জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০১৬।. মানিকগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক দিকনির্দেশনায় ৩ দিনব্যাপী কার্যক্রমটি জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে থেকে নবীন-প্রবীণের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক জনাব রাশিদা ফেরদৌস।
জেলা প্রশাসন মানিকগঞ্জ, বারসিক মানিকগঞ্জ রিসোর্স সেন্টার, প্রবীণ হিতৈষী সংঘ মানিকগঞ্জ ও জনারণ্য’র যৌথ উদ্যোগে এই আয়োজনের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বীরমুক্তিযোদ্ধা কামরুল হুদা সেলিম, মেয়র, মানিকগঞ্জ পৌরসভা, জনাব মজিবুর রহমান (অতিরিক্ত জেলা প্রশাসক-রাজস্ব), জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার (অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক), জনাব আ আ আ আসাদুজ্জামান, প্রাক্তন অধ্যক্ষ, সরকারী দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ, পবিত্র মান্দা, প্রজেক্ট অফিসার, হেল্পএজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জনাব বিমল রায়, আঞ্চলিক সমন্বয়কারী, জনাব জাহাঙ্গীর আলম, জেলা সমন্বয়কারী, বারসিক মানিকগঞ্জ রিসোর্স সেন্টার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল, সভাপতি, প্রবীণ হিতৈষী সংঘ, মানিকগঞ্জ জেলা। আলোচকবৃন্দ সমাজে প্রবীণদের বিভিন্ন অবদানের কথা স্বরণ করার পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা এবং সরকারী কার্যালয়গুলোতে জেষ্ঠ্য নাগরিক হিসেবে প্রবীণদের অগ্রাধিকার প্রদান এবং প্রবীণদের স্বাস্থ্যগত সমস্যা সমাধানে চিকিৎসা সংক্রান্ত উদ্দ্যেগ গ্রহণের প্রতি জোরারোপ করেন।

আলোচনা সভা শেষে, পরিবারে প্রবীণ সদস্যদের সেবার স্বীকৃতি স্বরূপ মমতাময় এবং মমতাময়ী পুরস্কার প্রদান করা হয়। এরপর, প্রবীণদের জন্য বালিশ খেলা ও মার্বেল-চামচ খেলার আয়োজন করা হয়। পাশাপাশি, শিশুদের নৃত্য ও প্রবীণদের আড্ডার আয়োজন করা হয়। ইউরোপিয়ান ইউনিয়ন’র অর্থায়নে এবং হেল্পএজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ কার্যক্রমের পরবর্তী অংশে ছিল ঘিওর উপজেলার পয়লা ও বায়রা ইউনিয়নের নির্বাচিত শিল্পীদের অংশগ্রহণে বাউল গান, ভাব-বৈঠকী গান, বায়োস্কোপ ও নাটকের আয়োজন। বিজ্ঞপ্তি




