আলো ছড়াতে চায় আলোর বিদ্যানিকেতন ফাউন্ডেশন

মাহতাবুর রহমান,আমতলী, (বরগুনা) প্রতিনিধি : বরগুনা জেলার আমতলী পৌরসভার ০৮নং ওয়ার্ডে অবস্থিত আলোর বিদ্যানিকেতন যুব ফাউন্ডেশনের কার্যালয় ও সংস্থার কার্যক্রম সকাল ১১ টায় পরিদর্শন করেন আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জোসেফ মাহতাব, সাধারন সম্পাদক এস এম আবু জাফর সুজন, সহ-সভাপতি রাবেয়া আক্তার, কোষাধ্যক্ষ মোঃ ইমরান, সাংগঠনিক সম্পাদক সজীব ও সংস্থার কর্তাব্যক্তিসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।
সংস্থার কার্যক্রম সম্পর্কে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্তোষ প্রকাশ করেন এবং সংস্থার পক্ষে থেকে যুব উন্নয়ন অধিদপ্ত কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষনে ১৮-৩৫ বছরের যুব-যুবতীদের প্রেরণের প্রশংসা করেন। পরে তিনি সংস্থার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
সংস্থা সম্পর্কে চানতে চাইলে প্রতিষ্ঠাতা জোসেফ মাহতাব বলেন, আলো ছড়াতে চায় আলোর বিদ্যানিকেতন ফাউন্ডেশন। তিনি আরও বলেন কোভিড-১৯ মহামারীর সময় মানুষের সেবার উদ্দেশ্য নিয়ে সংস্থার যাত্রা শুরু হয় এবং প্রথমে শিশুদের সপ্তাহে দিন ২ ঘন্ট করে পাঠদান করা হয়। পরে স্থানীয়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, পুষ্টির চাহিদা পূরণের জন্য ২২ পরিবারকে ২টি করে হাঁস প্রদান, স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান, হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক ইত্যাদি বিতরণ করাসহ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। সংস্থাটি যুবক-যুবতিদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থার সৃষ্টিতে কাজ করছে। এছাড়াও সংস্থাটি বর্তমানে নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে। ২০২২ সালের ডিসেম্বর মাসে সংস্থাটি যুব উন্নয়ন অধিদপ্তর, বরগুনা থেকে নিবন্ধন সনদ পায়। সংস্থার নিবন্ধন সনদ নং- ৩৪।




