slider
আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে ঐতিহাসিক ৬ দফা দাবী দিবস পালিত
নাটোর প্রতিনিধি : আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে ঐতিহাসিক ৬ দফা দাবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের কান্দিভিটা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®প স্তবক অর্পণ, এক মিনিট নিরবতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্তজা আলী বাবলু, অ্যাডভোকেট মালেক শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলসহ দলের নেতা-কর্মীরা।
এ সময় বক্তারা স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৬ দফার গুরুত্ব ও তার কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন।



