slider

বাগাতিপাড়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষক আটক

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার তমালতলা ইকরা ইসলামিক স্কুল থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত প্রধান শিক্ষক মিজানুর রহমান বাবু (৩০) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত খয়রাত উজ্জামানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার ১৪ বছর বয়সী মাদ্রাসা ছাত্র ইকরা ইসলামিক স্কুলে হেফজো বিভাগে পড়াশুনা করতো। গত ১৮ রমজান গভীর রাতে প্রধান শিক্ষক ওই ছাত্রকে মাদ্রাসার খাবার কক্ষে খেদমতের জন্য ডাকে। নির্জন অবস্থা বুঝে জোর পুর্বক তাকে বলাৎকার করে। পরে ওই ঘটনা কাউকে বলতে নিষেধ করলে বিষয়টি মাদ্রাসা ছাত্র ভয়ে কাউকে বলেনি। কিন্তু ঈদুল ফিতরের ছুটি শেষে মাদ্রাসা খুললে ওই ছাত্র আর মাদ্রাসায় যেতে চায়না। পরিবারের লোকজন মাদ্রাসায় যেতে চাপ সৃষ্টি করলে ভুক্তভুগি ছাত্র ঘটনাটি পরিবারকে জানায়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানায়, মঙ্গলবার রাত ৮ টার দিকে ওই মাদ্রাসা ছাত্রের মা বাদি হয়ে থানায় বলাৎকারের একটি লিখিত অভিযোগ করে। অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করে ওই রাতেই ইকরা ইসলামিক স্কুল থেকে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান বাবুকে আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button