আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আলোচনা বাতিলের ফলে আরো বেশি মার্কিন সেনা মারা পড়বে: তালেবান

তালেবানের সঙ্গে কথিত শান্তি আলোচনা বাতিল করার যে সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন তাতে আমেরিকাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে এই জঙ্গি গোষ্ঠী। তালেবান হুমকি দিয়ে বলেছে, শান্তি আলোচনা বাতিল করার ফলে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের জীবন আরো বেশি হুমকির মুখে পড়বে।
ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রোববার তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে এবং আফগানিস্তানে মার্কিন নাগরিকদের জান ও মাল আরো বেশি হুমকির মুখে পড়বে।
বিবৃতিতে আরো বলা হয়, শান্তি আলোচনা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে আমেরিকা নিজের ‘অপরিপক্কতা ও অনভিজ্ঞতা’র প্রমাণ দিয়েছে। তালেবান তাদের বিবৃতিতে আরো জানিয়েছে, আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের চেয়ে কম কোনো কিছুতে তারা সন্তুষ্ট হবে না বরং সেরকম কিছু হলে তারা যুদ্ধ চালিয়ে যাবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তালেবান নেতাদের সঙ্গে ক্যাম্প ডেভিডে প্রস্তাবিত বৈঠক বাতিল করার পাশাপাশি তালেবানের সঙ্গে কথিত শন্তি আলোচনা বাতিল করে দেন। তিনি শনিবার রাতে ধারাবাহিক একগুচ্ছ টুইটার বার্তায় বলেন, “রোববার ক্যাম্প ডেভিডে তালেবান নেতাদের সঙ্গে আমার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সে বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।”
ট্রাম্প আরো লিখেছেন, তিনি তালেবানের সঙ্গে আমেরিকার আলোচনা স্থগিত রাখারও নির্দেশ দিয়েছেন। এর কারণে হিসেবে তিনি কাবুলে সাম্প্রতিক বোমা হামলায় একজন মার্কিন সেনার নিহত হওয়ার কথা উল্লেখ করেন যে হামলার দায় তালেবান স্বীকার করেছে।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button