slider

ঘিওরে আ’লীগের সম্মেলন : সভাপতি হারুন, সম্পাদক সামিউল

সোহেল রানা, মানিকগঞ্জ : পয়লা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ সভাপতি ও সামিউল প্রধান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ৯ বছর পর পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষ্যে ত্রি-বার্ষিক সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের আনন্দ উল্লাসে এক মিলন মেলায় পরিনত হয়। এরআগে ২০১৩ সালে পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছিল।
মানিকগঞ্জ জেলাধীন ঘিওর উপজেলার পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) তেরশ্রী কলেজ মাঠে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধক ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান (হাবিব) সভাপতিত্বে এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম (পি.পি), ঘিওর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিন্টু প্রমুখ। এ সময় উপজেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক আব্দুল মতিন মূসা, উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, পয়লা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস সহ জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button