শিক্ষাশিরোনামশীর্ষ সংবাদ

‘আমার দুঃখ হয়, শিক্ষকরাও কোটার বিরুদ্ধে কথা বলেন’-প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সাবেক আমলাদের কেউ কেউ কোটা সংস্কার আন্দোলনের পক্ষে অবস্থান নেয়ায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে কক্সবাজার জেলার মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা (জিটুপি) সরাসরি ব্যাংক হিসাবে জমা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমার খুব দুঃখ হয়, আমাদের জ্ঞানীগুণী, শিক্ষিত দেখি ইউনিভার্সিটির শিক্ষক টকশো করেন সরকারি আমলা রিটায়ার্ড তারাও কথা বলেন এই কোটার বিরুদ্ধে। তারা ওই কথা কখনো বলেন না, এই ছাত্ররা আন্দোলনের নামে ভিসির বাড়িতে আক্রমণ, লুটপাট এর চেয়ে গর্হিত কাজ শিক্ষার্থীর জন্য আর কী হতে পারে! সেটা নিয়ে তারা কোনো উচ্চবাচ্য করেন না। আর দুঃখ লাগে, আপিল বিভাগের নির্দেশনার কথাও তারা যেন জানেন না।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, যারা আলোচনা করেন, মন্তব্য করেন, তাদের না হাই কোর্ট সম্পর্কে জ্ঞান আছে, না আপিল বিভাগের কোনো রায় সম্পর্কে ধারণা আছে।
তারা সেগুলো বেমালুম ভুলে যান। কোটা সংস্কারের পক্ষ নেওয়া শিক্ষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সমাজের যারা শিক্ষিত, যারা শিক্ষক; তারা এ ধরনের ভুল কী করে করেন! আমি বলেছি যে আপিল বিভাগের নির্দেশ আছে, শূন্যস্থান মেধা তালিকা থেকে পূরণ হবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, অত্যন্ত মেধাবীরাই সরকারি চাকরির জন্য বিসিএস পরীক্ষায় অংশ নেয়। যারা পরীক্ষা দেয়, তারা কি মেধাবী না? তারা সকলেই মেধাবী। পিএসসি তো যথেষ্ট কঠিন। মেধাবী ছাত্রছাত্রীরা ছাড়া ওই পরীক্ষা কেউ দিতে পারে না। অত্যন্ত মেধাবী হলে তারা পাস করতে পারে।
কোটার সুযোগে কম মেধাবীরা সরকারি চাকরি পাচ্ছে বলে যারা অভিযোগ করেন, তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এমন কী মেধাবী হয়ে গেল যে যারা পরীক্ষা দিচ্ছে, পাস করছে, তারা মেধাবী না এরা এ ধরনের কথা বলে কীভাবে? এদিকে কোটা সংস্কার নিয়ে বিএনপি যখন কিছু বলে, তখন তা আমলে না নিলেও শিক্ষকদের ‘ভুল’ মানতে কষ্ট হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সচিব অপরূপ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন মুখ্য সচিব মো. নজিবুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button