শিরোনামশীর্ষ সংবাদ

বৃষ্টিস্নাত ঈদ উদযাপন

মঙ্গলবার সকাল থেকেই প্রবল বৃষ্টির মধ্যে বাংলাদেশে উদযাপন করা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
সকাল থেকে ঢাকা এবং অনেকগুলো জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যেই ঈদের জামাত শেষে পশু কোরবানি শুরু হয়।
তবে দুপুরের দিকে বৃষ্টির দমক কিছুটা কমে এসেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। এমনটা চলতে পারে আরো কয়েকদিন।
বৃষ্টির কারণে পশু কোরবানি দিতে গিয়ে অনেকেই পড়েছেন ভোগান্তিতে।
ঢাকায় পশু জবাইয়ের নির্ধারিত স্থানগুলোয় কাউকে খুব একটা কোরবানি দিতে দেখা যায়নি। বাসার সামনের রাস্তা বা গ্যারেজেই কোরবানি দিয়ে পশু কাটাকাটি করতে দেখা গেছে।
কড়া নিরাপত্তার মধ্যে ঢাকার ঈদগাও এবং শোলাকিয়ায় ঈদের জামাতে অনুষ্ঠিত হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার শোলাকিয়ায় মুসল্লিদের কম উপস্থিতি দেখা গেছে।
ঈদ উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে হাসপাতাল, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক আশ্রয়কেন্দ্র এবং কারাগারগুলোতে।
দুপুর থেকেই বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু করেছে বিভিন্ন নগরীর কর্তৃপক্ষ। এবার ঢাকার দুই সিটি কর্পোরেশনে ১০ হাজার ৫৪৪জন পরিছন্নতা কর্মী কাজ করবে বলে জানা গেছে। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button