আন্তর্জাতিক সংবাদ

‘আমরা ট্রাম্পকে মস্কোয় আমন্ত্রণ জানাতে প্রস্তুত’

ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে দুই বিশ্ব নেতার বৈঠক নিয়ে তুমুল সমালোচনার মধ্যেই ট্রাম্পকে আবারও বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দক্ষিন আফ্রিকায় ব্রিকস সম্মেলনে গিয়ে গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে পুতিন বলেছেন, ‘আমরা ট্রাম্পকে মস্কোয় আমন্ত্রণ জানাতে প্রস্তুত। আমাদের অতিথি হোন।’
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ফিনল্যান্ডের হেলসিঙ্কির ওই বৈঠক খুবই ‘উপযোগী’ হয়েছে বলে ট্রাম্পের প্রশংসা করে তিনি বলেন, ‘ফোনে কথা বলা নয়, ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবেই সাক্ষাৎ করা প্রয়োজন।’ ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য ইরানের পারমাণবিক চুক্তি, মধ্যপ্রাচ্যে সংঘর্ষ ও অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মতো বিষয়গুলো উল্লেখ করেন তিনি। এছাড়া ওয়াশিংটন সফরে যাওয়ার পরিকল্পনা আছে বলেও জানান পুতিন।
ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাড়া দিয়েছেন কিনা তা এখনো জানানো হয়নি। তবে ট্রাম্প প্রশাসন বলেছেন, আনুষ্ঠানিক আমন্ত্রণ তারা এখনও হাতে পায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button