খেলা

আবু ধাবিতে ২৮৫ রানে এগিয়ে পাকিস্তান

আবু ধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তান এখন ২৮৫ রানে এগিয়ে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে করেছে ৪ উইকেটে ১৭১ রান। মঙ্গলবার ম্যাচের শেষ দিন।
রস্টন চেজ ১৭ এবং জেরেমাইন ব্লাকউড ৪১ রান করে ক্রিজে আছেন।
ইয়াসির শাহ নিয়েছেন ২ উইকেট।
এর আগে পাকিস্তান ২ উইকেটে ২২৭ রান করে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ৪৫৬।
সামি আসলাম ৫০ রান করে গতকালই বিদায় নিয়েছিলেন। আজ আজহার আলী আউট হন ৭৯ রান করে। আসাদ শফিক ৫৮ এবং ইউনিস খান ২৯ রানে অপরাজিত ছিলেন।
তিন টেস্ট সিরিজের প্রথমটিতে জয়ের সুবাদে পাকিস্তান ১-০-এ এগিয়ে রয়েছে। এই টেস্ট জিতলেই তাদের সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে।
এর আগে টি২০ এবং ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button