
আবারো থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি।
সংসদের বাজেট অধিবেশনে অংশ নিতে গত ২৭ জুন দেশে এসেছিলেন রওশন এরশাদ। দেশে আট দিন থেকে আবারো চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন।
এর আগে দুপুরে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে তাকে বিদায় জানান জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী ও ফখরুজ্জামান জাহাঙ্গীর প্রমুখ।
তার সাথে রয়েছেন রংপুর-৩ আসনের এমপি এরশাদের ছেলে রাহ্গির আল মাহী সাদ এরশাদ ও ছেলের বৌ মহিমা সাদ।
বিমানবন্দরে রওশন এরশাদকে বিদায় জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, বিরোধীদলীয় চীফ হুইপ মো. মসিউর রহমান রাঙা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম এমপি, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, নাসরিন জাহান রতনা এমপি, নাজমা আক্তার এমপি, মেজর (অব.) রানা মো. সোহেল এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, শেরিফা কাদের এমপি, হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি। এ সময় জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




