
মুুখলেসউদ্দিন সাহিন : ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (১৯৭০-৭২), স্বাধীনতার পর আনন্দমোহন কলেজের প্রথম নির্বাচিত ভিপি, মুক্তিযোদ্ধা, আপোষহীন মাওবাদী বিপ্লবী কমরেড হামিদুল হক, সকলের হামিদ ভাই আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।
তিনি পাকিস্থানীদের হাত থেকে জেল পালিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, রাজাকারদের হাতে ধরা পরেও পালিয়ে গিয়েছেন, স্বাধীনতার পর আওয়ামী শাসন আমল, ৭৬/৭৭ এর পর বিএনপি আমল ও পরে এরশাদের আমলেও তিনি জেল খেটেছেন।
হামিদ ভাইয়ের স্ত্রী মীনা ভাবীর ফেসবুক স্টেটাস থেকে খবর সংগৃহীত।
উল্লেখ্য আওয়ামী লীগ দিয়ে রাজনীতি শুরু করলেও পরবর্তীতে সিরাজ সিকদারের সাথে মাওবাদী বিপ্লবী রাজনীতিতে যোগ দিয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে এবং মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন নামে একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন। তিনি সকল লোভ লালসার ঊর্ধ্বে থেকে মেহনতী মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন।




