slider

আপনাদের সাথে আবার দেখা হবে উন্নয়নে, কোন সংবর্ধনা অনুষ্ঠানে নয়- এনামুল হক বাবুল

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুল বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আঃ ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, আমি জনগণের ভালাবাসায় সিক্ত। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন তা কখনো ভোলার নয়। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি আরো বলেন, আমার জীবনে আর কোন কিছু পাওয়ার নেই। অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া এলাকার মানুষের জন্য কাজ করাটায় এখন আমার লক্ষ্য। আপনাদের সাথে আবার দেখা হবে উন্নয়নে কোন সংবর্ধনা অনুষ্ঠানে নয়।

এসময় উপস্থিত জনতা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button