slider

হোমনা উপজেলা ছাত্রদলের সভাপতি সাইজুদ্দিন সাজুর পিতার জানাজা ও দাফন সম্পন্ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ বৃহস্পতিবার বেলা ১০ টায় হোমনা পূর্ব শ্রীমদ্দি ঈদগাহ মাঠে মরহুম আব্দুল খালেক বেপারি'(৯০)র জানাজার নামাজ শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়। তিনি বুধবার সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যু কালে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে সহ বহু আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা মোঃ মিজানুর রহমান এর আগে স্মৃতিচারণ করতে গিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সরকার, হোমনা পৌর মেয়র এডভোকেট নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি জহিরুল হক জহর,সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা এডভোকেট আজিজুর রহমান মোল্লা, আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন , পৌর বিএনপির সাধারণ সম্পাদক সানাউল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান,মোয়াজ্জেম হোসেন মোসলেম, সাবেক বিআরডিবি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার, বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের মাঝে আব্দুল আজিজ সাব মিয়া,আবু হানিফ, শাহ আলম,ইয়া মুছা। আরো বক্তব্য রাখেন মৌলভী আবুল হোসেন, আবুল কাশেম মাস্টার ও মরহুমের ছেলে উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সাইজুদ্দিন সাজু।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবেক ভিপি অহিদুজ্জামান মোল্লা। এদিকে হোমনা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির (নীরব) মরহুম আব্দুল খালেক বেপারির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেছেন, অভিভাবক হারানোর যন্ত্রনা ভুক্তভোগীই জানেন। বন্ধু ও সহযোদ্ধা সাইজুদ্দিন সাজু সহ পরিবারের সকলকে ধৈর্য ধরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করতে তিনি পরামর্শ দেন। উল্লেখ্য সম্প্রতি নীরবের আম্মাও বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button