আইন আদালত
আদালতে খালেদা : আইনজীবীদের মধ্যে হট্টগোল

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল সাড়ে ১১টার দিকে তিনি আদালতে উপস্থিত হন। এর আগে তার আইনজীবিরা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। খালেদা জিয়া আদালতে উপস্থিত হবার পর খালেদা জিয়ার আইনজীবি আদালতকে বলেন, ’প্রধানমন্ত্রী সিলেটে গিয়ে ভোট চাইবেন আর আমরা আদালতে পড়ে থাকবো কেন’ এমন যুক্তিতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়। পরে আদালত বিরতিতে চলে যান।




