slider

আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

হেদায়তুল নয়ন,আদমদীঘি বগুড়াঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ির পুলিশ সদস্যরা। শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়েরের পর বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিব হোসেন জানান, সংঘবদ্ধ ভাবে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় অভিযান চালিয়ে ৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নতুন বাজার হঠাৎ পাড়া এলাকার খলিলের ছেলে ফিরোজ (৩০), ফজলুর রহমানের ছেলে হেলাল উদ্দিন (৩৫), পৌওতা তালপুকুর এলাকার মন্টুর ছেলে রবিন (৩৩), ইয়ার্ড কলোনির হারুন কুমার মোহন্তের ছেলে রবিনাথ (২৭), আমবাগান এলাকার মতিউর রহমানের ছেলে জনি (২৫)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৯৪০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলার পর বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button