slider

কেন্দুয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আসাদুল্লাহ মাসুম কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সভাপতি ও টোক ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর বি.এম. আব্দুল হান্নান, উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এর সহকারি অধ্যাপক জাকির হোসেন, কর পরিদর্শক মো: নুরুল ইসলাম, টোক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও টোক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ জলিল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, ইউপি সদস্য মোঃ সাহাব উদ্দিন, টোক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ সহ অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button