slider

আত্রাইয়ে নিখোঁজের ২১ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় নিখোঁজের ২১ দিন পর নদীর কিনারা থেকে ইব্রাহিম (৬) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শিশু ইব্রাহিম উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের হযরত আলীর ছেলে।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে শিশুটি হত্যাকারী বুলবুল সোনারের তথ্যের ভিত্তিতে উপজেলার বিশা ইউনিয়নের শ্রীধরগুরনই গ্রামের পারাপার ঘাটের দক্ষিণ পার্শে থেকে ওই শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার শ্রীধরগুরনই গ্রামের হযরত আলীর ছেলে ইব্রাহিম গত ১০ অক্টোবর নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ ইব্রাহিমের বাবা বাদী হয়ে আত্রাই থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
ঘটনার পর থেকে বিভিন্ন নাম্বার থেকে ছেলেকে ফেরত দেয়ার কথা বলে শিশুটির পরিবারের কাছে টাকা দাবি করে আসছিলো। ফোন নাম্বারের সূত্র ধরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে আসছিলো।
পরবর্তীকালে মোবাইল ফোনের সূত্র ধরে শ্রীধরগুরনই গ্রামের জ্বলিল সোনারের ছেলে মুদি ব্যবসায়ী বুলবুলকে গ্রেফতার করে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসা বাদ করলে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি বুলবুল সোনারকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button