Uncategorized

আত্রাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সুমন খাঁ ওরফে রাকিব (২০) নামে এক যুবককে আটক করেছে আত্রাই থানা পুলিশ। আটক যুবক সুমন আত্রাই উপজেলার ক্ষিদ্র কালিকাপুর (ভেটোপাড়া) গ্রামের নজরুল ইসলামের ছেলে ও ধর্ষণের শিকার নারী একই গ্রামের গৃহবধূ।
ধর্ষণের অভিযোগে যুবককে আটক করার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উপজেলার ক্ষিদ্র কালিকাপুর (ভাটোপাড়া) গ্রামে গত শনিবার এক গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য ঘর থেকে বের হলে মো: সুমন খাঁ ওরফে রাকিব (১৯) ও তার সহযোগি মো: সিয়াম (২০) নামে দু’জন ওই গৃহবধূকে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করেন। ঘটনার পর ২৮ নভেম্বর রোববার ধর্ষণের শিকার গৃহবধূ (ভিকটিম) নিজেই ২ জনকে আসামি করে আত্রাই থানায় মামলা করেন।
এর পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই গ্রামের অভিযুক্ত মো: সুমন খাঁ ওরফে রাকিবকে আটক করে। সোমবার আদালতের মাধ্যমে আটককে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে এবং ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button