আটঘর-কুড়িয়ানা ঘুরে দেখলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত

আনোয়ার, স্বরূপকাঠি প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগান ভ্রমন করলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত এইচ.ই. মাকাওয়াদি সুমিতমোরশনিবার তিনি স্বরূপকাঠীতে এলে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসেন ও নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবির হোসেন তাকে স্বাগত জানান। এসময় রাষ্ট্রদূত এইচ.ই. মাকাওয়াদি সুমিতমোরের সাথে তার দূতাবাসের বিভিন্ন কর্মকর্তারা ছিলেন ।
রাষ্ট্রদূত এইচ.ই. মাকাওয়াদি সুমিতমোর স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগানের নৈসর্গিক সৌন্দর্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন । পরে তিনি ভাসমান পেয়ারার হাট ও স্বরূপকাঠীর দর্শণীয় স্থানগুলো পরিদর্শণ করেন ।
এসময় নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসেন সাথে থাই রাষ্ট্রদূত এইচ.ই. মাকাওয়াদি সুমিতমোর থাইল্যান্ড-বাংলাদেশের পর্যটনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন । এসময় উপজেলা নির্বাহী অফিসার থাই রাষ্ট্রদূতকে দক্ষিনঞ্চলের বিভিন্ন পর্যটনের এলাকা ও এ খাতে বিনিয়োগের নানা দিক তুলে ধরেন। এ সময় আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠুন হালদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, থাইল্যান্ডের রাষ্ট্রদূত এইচ.ই. মাকাওয়াদি সুমিতমোর ও তার দূতাবাসের বিভিন্ন কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন পর্যটন এলাকাগুলো ঘুরে দেখছেন তারই অংশ হিসেবে স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগান ভ্রমনে এলেন ।




