slider

আজ ২০ এপ্রিল সখীপুরে মুক্তিবাহিনী গঠনের ৫২তম বার্ষিকী

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর প্রতিনিধি: আজ ২০ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে সখীপুরের সূর্য সন্তানেরা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ৪ বারের সাবেক সাংসদ কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান এর নেতৃত্বে সখীপুরের মোট ১০ জন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিলে আনুষ্ঠানিক ভাবে মুক্তিবাহিনী গঠন করে।এই দিনটি সখীপুরের জন্য একটি ঐতিহাসিক দিন।

১৯৭১ সাল।উত্তাল সময়। বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশে আক্রমণ শুরু করেছে। বঙ্গবন্ধুর তর্জনীর ইশারায় গর্জে উঠেছে বাংলাদেশ মুক্তিকামী মানুষ। ছাত্র-যুকক, কৃষক, শ্রমিকসহ নানা পেশার মানুষ বীরের বেশে যোগ দিচ্ছেন দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে। তেমনই জাতির শ্রেষ্ঠ সন্তানরা সারা দেশের মতো সখীপুরেও ১০ জন মুক্তিকামী ছাত্র প্রথম মুক্তিবাহিনী গঠন করেন সখীপুর পি এম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ১৯৭১ সালের ২০ এপ্রিল।

সেই থেকে (২০ এপ্রিল) দিনটি সখীপুরের জন্য একটি ঐতিহাসিক দিন।

ওই ১০ জনের পাঁচজন আজ সখীপুর পৌর মেয়র মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ এর নেতৃত্বে কোকিলা পাবরের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল ও বীর মুক্তিযোদ্ধাগণ।

উল্লেখ্য, সখীপুরের প্রথম ১০ জন বীর মুক্তিযোদ্ধারা হলেন,

★কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান,কৃষি বিশ্ববিদ্যালয়।
★মোঃ মকবুল হোসেন তালুকদার,কৃষি বিশ্ববিদ্যালয়।
★মোঃ ওসমান গনি, সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ।
★মোঃ আবু হানিফ আজাদ, সখীপুর পি এম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ।
★শেখ মোহাম্মদ হাবিব, সখীপুর পি এম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ।
★মোঃ মোশাররফ হোসেন গুর্খা, সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ।
★ড.মোঃ জয়নুল আবেদিন, কৃষি বিশ্ববিদ্যালয়।
★মাযহারুল হক লেবু, সা’দত বিশ্ববিদ্যালয়।
★মোঃ মজনু, সখীপুর পি এম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ।
★গোলাম মোস্তফা, সখীপুর পি এম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ।

বিনম্র শ্রদ্ধা হে জাতির শ্রেষ্ঠ সন্তান,সখীপুর লাল মাটির গর্বিত (১০) সূর্য সন্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button