sliderস্থানিয়

শিবগঞ্জের বিনেদপুরে বিএনপির নির্বাচনী সভা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদাতা: ১৯৭১ সালে বিনোদপুরের মাটি থেকে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বীর মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছি। আমাদের সেই অর্জিত স্বাধীনতাকে ধ্বংস করে জান্নাতের টিকিট দেয়ার নামে ভোট প্রার্থনা করে জনগণকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করছে জামায়াত ইসলাম। কিন্তু তাদের সেই উদ্দেশ্য হাসিল হবে না। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ন্যায় এবারের সংসদ নির্বাচনে পরাজিত হবে ইনশাআল্লাহ। সচেতন মানুষ স্বাধীনতা রক্ষার্থে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে রায় দিবেন। এ নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষের নির্বাচন।

৪ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে বিনোদপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে বিনোদুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাজাহান মিঞা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতা রক্ষার্থে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। আমরা একটি বসবাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে কোন প্রতিহিংসা ও সন্ত্রাস থাকবেনা। তাই আসুন দলমত নির্বিশেষে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার্থে জামায়াতের জান্নাতের টিকিট বিক্রি বন্ধ করে ধানের শীষে ভোট দিয়ে জনগণের অধিকার রক্ষার সুযোগ দিন।

বিনোদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি সাইরন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাঃ আশরাফুল হক, বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাঃ শহিদুল হক হায়দারী প্রমুখ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button