আজিমনগরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরব আলী শেখ এর ১৯দফা নির্বাচনী ইশতেহার

হরিরামপুর সংবাদদাতা : মানিকগঞ্জের হরিরামপুরের আজিমনগর ইউনিয়ন নির্বাচনে ১৯দফা ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র প্রার্থী (মোটর সাইকেল প্রতীক) আরব আলী শেখ।
ইউনিয়নের উন্নয়নে এগারোদফা ইশতেহারের মধ্যে
১) এলাকার মুরব্বিদের সমন্বয়ে “প্রবীণ জুরী বোর্ড” গঠন করে তাঁদের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা হবে।
২) মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মুলে কঠোর ভুমিকা পালন করা হবে।
৩) শিশুর জন্মনিবন্ধন সনদ ও চেয়ারম্যান সার্টিফিকেট প্রাপ্তি সহজীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪) সরকারি ত্রান ও অন্যান্য পরিষেবা (বয়স্ক ভাতা, জেলে ভাতা) সহায়তা প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছে দেয়া হবে।
৫) কৃষির আধুনিকায়নের লক্ষ্যে সার- বীজ ও কীটনাশক ন্যায্য মূল্যে বিতরণ করা হবে।
৬) দেশ-বিদেশের যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখার জন্য চরে টাওয়ার বসানো হবে।
৭) ডিজিটাল সেবা সমৃদ্ধ সর্বাধুনিক মেশিনারিজ সমেত একটি ক্লিনিক চরে স্হাপন করা হবে।
৮) ওয়ার্ড ও ইউনিয়নের যাতায়াত সুবিধার্থে নতুন রাস্তা তৈরী ও বিদ্যমান রাস্তায় ইট বিছানো হবে।
৯) বর্ষাকালে যাতায়াত নিরবিচ্ছিন্ন রাখার জন্য কালভার্ট, কাঠের ব্রীজ/ চার নির্মাণ করা হবে। তাছাড়া স্কুলগামী শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করা হবে।

১০)স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও পয়ঃনিস্কাসনের লক্ষে স্বল্পমূল্যে লেট্রিন বিতরণ করা হবে।
১১) আর্সেনিক মুক্ত সুপেয় পানি নিশ্চিত করনের লক্ষ্যে প্রতিটি বাড়িতে একটি করে গভীর নলকূপ /সাবমার্সিবল বসানো হবে।
১২) বিধবা ও তালাকপ্রাপ্তা মহিলাদের ভরণপোষণে সরকারি ভি,জি,এফ সহায়তার বাহিরেও NGO র সহায়তায় তাদের পুনর্ভাসন করা হবে।
১৩) চরের ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধার্থে একটি কলেজ প্রতিষ্ঠা করা হবে।
১৪) গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনা অব্যাহত রাখার জন্য মেধাবৃত্তি চালু করা হবে।
১৫) বেকার তরুণদের বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য ও গবাদিপশু পালনের বিশেষ ট্রেনিং দেয়া হবে।
১৬) তরুণদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে ক্রিকেট ও ফুটবল টীম গঠন করে প্রীতি ম্যাচের আয়োজন করা হবে।
১৭) পরিবেশের ভারসাম্য রক্ষা ও রাস্তার সৌন্দর্য বর্ধনে প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হবে।
১৮) এলাকায় বিদ্যমান সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলির কাজে সহযোগিতা ও প্রনোদনা প্রদান করা হবে।
১৯) ইসলামী ফাউন্ডেশনের সহায়তায় প্রতিটা মাসজিদে বয়স্কদের কুরআন তা’লীম ও মাসয়ালা-মাসায়েল শিক্ষার ব্যবস্থা করা হবে।
আপনার সুচিন্তিত রায় পবিত্র আমানাত তথা ভোটের মাধ্যমে আমায় একবার সুযোগ দিন, দাবীতে আমি সত্যবাদী কি-না তা যাচাই করে নিন।
ইউনিয়নের যেখানে যা করার আমি করব। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন অনিয়ম রোধে জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব, ইনশাআল্লাহ। আমি শাসক নয়, শুধুমাত্র জনগণের সেবক হয়েই পাশে থাকতে চাই।”
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি এ উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




