Uncategorized

পরিদর্শকসহ সিরাজদীখান থানার ৪ পুলিশ করোনা আক্রান্ত

সংবাদদাতা, মুন্সীগঞ্জে : মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার পরিদর্শক (তদন্ত)সহ পুলিশের চার সদস্যের দেহে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে।
শুক্রবার সকালে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে সিরাজদীখান থানার পরিদর্শকের করোনা শনাক্ত হয়। এছাড়া সংশ্লিষ্ট থানার আরও দুজন এসআইয়ের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
একই উপজেলার হাইওয়ে ফাঁড়ি পুলিশের আরও এক কনস্টেবলের করোনা শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, দেশে করোনা ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক এবং নার্সের পর পুলিশ সদস্যরাই বেশি করোনা আক্রান্ত হচ্ছেন।
পুলিশে করোনা আক্রান্ত ইতোমধ্যে হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত করোনায় ছয় পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার নাগাদ দেশে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৯৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button