Uncategorized

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে আইসিটি প্রতিমন্ত্রী পলকের নির্দেশ

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করার নির্দেশনা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। শনিবার দুপুর ১ টায় পৌর কনফারেন্স হলরুমে জরুরী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শেখ মোঃ ওহিদুর রহমান। সঞ্চালনা করেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস। এসময় বক্তব্য রাখেন, ১২ টি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীগণ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button