Uncategorized

এমপি দূর্জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস : তথ্য প্রযুক্তি আইনের মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিনিধি : তথ্য প্রযুক্তি আইনে মামলায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে গ্রেফতার করেছে পুলিশ। ঘিওর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সজীব মীর বাদি হয়ে মামলাটি করেছিলেন। শুক্রবার তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঘিওর থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুস সালামজানান, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খান তার ফেসবুক পেজেই নারী কেলেংকারী,ভূমি দস্যু আখ্যায়িত করে স্ট্যাটার্স দেয়। এতে ঘিওর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সজীব মীর বাদি হয়ে হামজা খানসহ ৩জনকে আসামী করে গত ১৩ জুন তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহর থেকে হামজা খানকে গ্রেপ্তার করা হয়। এর পর বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল বলেন, হামজা খান যে অপরাধ করেছে তার দায় দল কখনোই নিবে না।
সংসদ সদস্য নাঈমুর রহমানকে নিয়ে আপত্তিকর স্ট্যাটার্স দেওয়ার কারণে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে শো-কোজ করা হয়েছিল। কিন্তু হামজা খান ওই শো-কোজের কোন জবাব দেয়নি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এর পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button