বিজ্ঞান ও প্রযুক্তি

আইফোনের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

এখন যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। আর রোজ নতুন নতুন ফিচার্স নিয়ে এসে গ্রাহকদের ঝঞ্ঝাট কমানোয় মোটেই কোনো ঘাটতি রাখছে না ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি। সম্প্রতি ব্যবহারকারীদের জন্য আরো দারুণ একটি ফিচার নিয়ে এসেছে হোয়াটস অ্যাপ। গাড়ি চালাতে চালাতে এবার আরো সহজ হোয়াটস অ্যাপ।
আইফোন এবং আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ২.১৮.২ ভার্সন আপডেট করলেই ব্যবহারকারীরা পেয়ে যাবেন নতুন এক ফিচার্স। অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে কার-প্লে ইন্টিগ্রেশন। এর মাধ্যমে আপনাকে পুশ নোটিফিকেশন অন করলেই আপনি কথপোকথন চালাতে পারবেন খুব সহজেই।
আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা হোয়াটস অ্যাপের ২.১৮.২ ভার্সন আপডেট করলে কার-প্লে ড্যাসে হোয়াটস অ্যাপের আইকন দেখতে পাবেন। তারপর সিরি ইন্টিগ্রেশনের মাধ্যমে আপনার কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের সহজেই হোয়াটস অ্যাপের মেসেজ দেখতে ও পাঠাতেও পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button