খেলা

আইপিএল ২০২০ : দিল্লিকে হারিয়ে আইপিএলে পঞ্চম শিরোপা মুম্বাইয়ের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের শিরোপা জিতে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে টানা দ্বিতীয় ও সব মিলে পঞ্চমবারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখাল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ৫ উইকেটে জয় তুলে নেয় মুম্বাই।
শুরুতে ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহরা প্রতিপক্ষের স্কোর বড় হতে দেননি। প্রথমবার আইপিএল ফাইনাল খেলতে নানা দিল্লি ক্যাপিটালস টস জিতে ব্যাট করতে নেমে আটকে যায় ১৫৬ রানে। যা ৫ উইকেট ও ৮ বল হাতে রেখে পেরিয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button